২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে বন্যায় ৮৫ হাজার মানুষ বাস্তুচ্যুত

বন্যার কারণে মিয়ানমারের ৮৫ হাজার মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে উদ্বাস্তু জীবনযাপন করতে বাধ্য হচ্ছে বলে দেশটির সরকার জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 08:44 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্যার কারণে মিয়ানমারের ৮৫ হাজার মানুষ তাদের ঘর-বাড়ি ছেড়ে উদ্বাস্তু জীবনযাপন করতে বাধ্য হচ্ছে বলে দেশটির সরকার জানিয়েছে। অপ্রত্যাশিত ভারী মৌসুমী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় দেশটির আড়াইলাখ হেক্টর ধানের জমি তলিয়ে গেছে। মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন শেন বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন করেছেন। সরকার জানিয়েছে ২শতাধিক জরুরি ত্রাণ কেন্দ্র খোলা হয়েছে, যেন বাস্তুচ্যুত মানুষেরা আশ্রয় ও অন্যান্য সহায়তা পেতে পারে। বন্যার কারণে আগামী বছরের ধান উৎপাদন মারাত্মক ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমারের অন্যতম প্রধান রপ্তানির পণ্য চাল। দেশটির অধিকাংশ মানুষের প্রধান খাদ্য ভাত। চার বছর আগে ২০০৮ সালে মিয়ানমার অঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় নার্গিস আঘাত হানে। এতে করে দেশটিতে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষের প্রাণহানি হয়। বর্তমানে বন্যা ও এর পরবর্তী দুর্যোগ সেনা শাসন পরবর্তী বেসামরিক নির্বাচিত সরকার কীভাবে মোকাবিলা করে তাই এখন দেখার বিষয়। ২০১১ সালে মিয়ানমারে সেনা শাসনের অবসান ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৪১ ঘ.