২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনিজুয়েলার তেলশোধনাগারে বিস্ফোরণে নিহত ৩৯

ভেনিজুয়েলার সর্ববৃহৎ তেলশোধনাগারে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 03:27 PM

Updated : 24 Aug 2022, 11:59 AM

প্যারাগুয়ানা/কারাকাস, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনিজুয়েলার সর্ববৃহৎ তেলশোধনাগারে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ। শনিবার ভোরে ক্যারিবিয়ান সাগরের একটি উপদ্বীপে অবস্থিত আমুয়েয়ি তেলশোধনাগারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্যাস নিঃসরণই বিস্ফোরণের কারণ বলে জানিয়েছেন ভেনিজুয়েলার জ্বালানীমন্ত্রী রাফায়েল রামিরেজ। নিহতদের অধিকাংশই শোধনাগারের নিরাপত্তায় নিয়োজিত ন্যাশনাল গার্ডের সদস্য। নিহতদের মধ্যে ১০ বছরের এক বালকও রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ওপেক ভুক্ত বিশ্বের অন্যতম তেল রপ্তানীকারী দেশ ভেনিজুয়েলার কোন তেলশোধনাগারে এটিই এ পর্যন্ত ঘটা সবচেয়ে মারাত্মক দূর্ঘটনা। বিস্ফোরণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন রামিরেজ। বিস্ফোরণে শোধনাগারের কোনো উৎপাদন ইউনিটের ক্ষতি হয়নি তাই রপ্তানী স্থগিত করার কোনো পরিকল্পনা করা হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তিনি। রপ্তানী অব্যাহত রাখায় বিশ্ব জ্বালানী মূল্যে এ দূর্ঘটনার কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। রাষ্ট্রিয় টেলিভিশনে এক টেলিফোন কলে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এ ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, “দূর্ঘটনার তথ্য আসতে থাকার পর থেকেই আমি গভীর মর্মবেদনা বোধ করতে থাকি।” দূর্ঘটনায় নিহতদের স্মরণে তিনদিনের রাষ্ট্রিয় শোক ঘোষণা করেছেন তিনি। শোধনাগারটিতে প্রতিদিন ৬ লাখ ৪৫ হাজার ব্যারেল তেল শোধন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/০৯৪৮ ঘ.