২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে এসিড নিক্ষেপকারী পিতা গ্রেপ্তার

ভারতের হরিয়ানার রেওয়ারি শহরে মেয়ের মুখের ওপর এসিড নিক্ষেপকারী পিতা গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 06:23 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের হরিয়ানার রেওয়ারি শহরে মেয়ের মুখের ওপর এসিড নিক্ষেপকারী পিতা গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার পুলিশের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে। লাল সিং নামে ওই ব্যক্তিকে নিজের ২৬ বছর বয়সী মেয়ে হেমলতা ও অন্য দুইজনের ওপর এসিড নিক্ষেপ করায় বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়। এসিডে আহত তিনজনকেই সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। হেমলতার বিবৃতি অনুযায়ী লাল সিংসহ আরো চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আহত হেমলতা শিক্ষকতা পেশায় জড়িত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২০ ঘ.