ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের হরিয়ানার রেওয়ারি শহরে এবার নারীর ওপর এসিড নিক্ষেপ করেছে তারই বাবা-মা। এতে ওই নারী আহত হয়েছেন।
এসিডে ২৬ বছর বয়সী হেমালতা ছাড়াও প্রকাশ ও সামোরা দেবী নামে এক দম্পতিও আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত।
তবে হেমালতার বাবা দাবি করেছেন, তার মেয়েকে প্রকাশ নামক ওই ব্যক্তি অপহরণ করেছিল। কিন্তু হেমালতা পিতার এই অভিযোগ নাকচ করেছেন।
এসিড হামলার অভিযোগে হেমালতার বাবা-মা ও তার অপর তিন আত্মীয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।
আহত হেমালতা শিক্ষকতা পেশায় জড়িত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৫ ঘ.
bdnews24