২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় গোত্রগত সহিংসতায় ৩ জন নিহত

লিবিয়ার জিলতান শহরের নিকটবর্তী বৃহস্পতিবার গোত্রগত সহিংসতায় অন্ততপক্ষে ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2012, 05:26 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ত্রিপোলি, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার জিলতান শহরের নিকটবর্তী বৃহস্পতিবার গোত্রগত সহিংসতায় অন্ততপক্ষে ৩ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে। ওই সহিংসতায় ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। প্রভাবশালী দুই গোত্র আল-হালি ও আল-ফাওয়াত্রার মধ্যে বিরোধের জেরে এই সহিংসতার সূত্রপাত ঘটে। তবে ঠিক কী নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছে তা নিশ্চিত করেনি কোনো সূত্র। সূত্র জানায়, “সহিংসতা শুরু সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়নি। এ ধরনের পরিস্থিতিতে এটি কাম্য নয়। গোত্রগত সহিংসতার শুরুর প্রথম দিকেই হতাহতের ঘটনা ঠেকাতে সেনাবাহিনী অকূস্থলে আসবে এটাই আমরা ধরে নিয়েছিলাম।” চলতি মাসের শুরুর দিকে লিবিয়ার অন্তর্র্বতীকালীন জাতীয় পরিষদ নির্বাচিত জাতীয় পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করে। গত বছর দেশটির দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়। এই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও নিহত হন গাদ্দাফি। এরপর অন্তর্বতীকালীন জাতীয় পরিষদ দেশটি পরিচালনা করে আসছিল। লিবিয়ার নতুন সরকারের জন্য দেশটির গোত্রগত বিরোধ নিয়ন্ত্রণ বেশ কঠিক হবে বলে মনে করা হচ্ছে। এরআগে গাদ্দাফির কঠোর শাসনে গোত্রগত বিরোধ মাথাচাড়া দিতে পারেনি। কিন্তু তার মৃত্যুর পর এই বিষয়টি ক্রমশ প্রকাশ্যে চলে আসছে। গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশটির সাধারণ অনেক মানুষ হাতে অস্ত্র তুলে নিয়েছিল। কিন্তু তার পতনের পরও সবাই অস্ত্র ফেরত দেয়নি। এটিও দেশটির বর্তমান সহিংসতার একটি বড় কারণ। নতুন সরকার এসব অস্ত্র উদ্ধারেরও অঙ্গীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৪ ঘ.