২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ভূমিকম্প: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িক শিথিল

ইরানের ভূমিকম্প দুর্গতদের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেন আর্থিক সহায়তা পাঠাতে পারে সেজন্য সাময়িকভাবে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2012, 06:04 AM

Updated : 24 Aug 2022, 11:58 AM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের ভূমিকম্প দুর্গতদের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানগুলো যেন আর্থিক সহায়তা পাঠাতে পারে সেজন্য সাময়িকভাবে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্তের আগ পর্যন্ত মানবিক কারণে ইরানে খাদ্য ও ওষুধ পাঠানোর ওপরেে ক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। কিন্তু র্অ পাঠানোর ব্যাপারে এটি বহাল ছিল বলে বিবিসি জানায়। ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে দু’টি বড় ধরনের ভূমিকম্পে অন্ততপক্ষে ৩শ’ মানুষের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে বাইরে থেকে কোনো সহায়তা নিতে অস্বীকৃতি জানিয়েছিল ইরান। কিন্তু দুর্যোগ মোকাবিলায় ধীরোগতির কারণে তেহরান প্রবল সমালোচনার মুখে পড়ে। যুক্তরাষ্ট্র-ইরানের বেসরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান হোয়াইট হাউসকে চাপ দেওয়ার পর মার্কিন অর্থ বিভাগ এই সিদ্ধান্ত জানিয়েছে। এরফলে ইরানে ভূমিকম্প দুর্গতদের জন্য মানবিক সহায়তা হিসেবে অর্থও প্রেরণ করা যাবে। ইরানের পরমাণু কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্র দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দাবি, পরমাণু কর্মসূচির আড়াতে ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু বরাবরই এই অভিযোগে অস্বীকার করেছে ইরান। তাদের দাবি, শান্তিপূর্ণ উদ্দেশ্যেই এই কর্মসূচি। বর্তমানে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের বিভিন্ন কর্মকর্তা ও প্রতিষ্ঠান যারা দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত। ২০০৩ সালে ইরানের বাম নগরীরে ভয়াবহ ভূমিকম্পে ২৫ হাজার মানুষের মৃত্যু হয়। এরপর সা¤প্রতির এই ভূমিকম্পটিই অন্যতম শক্তিশালী ভূমিকম্প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.