২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাখাইন রাজ্যের সহিংসতা তদন্তে কমিশন গঠন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যে সংঘটিত দাঙ্গা তদন্তে একটি কমিশন গঠন করেছে সরকার। ভয়াবহ ওই দাঙ্গায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2012, 12:01 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মিয়ানমারের রাখাইন রাজ্যে সম্প্রতি রাখাইন ও রোহিঙ্গাদের মধ্যে সংঘটিত দাঙ্গা তদন্তে একটি কমিশন গঠন করেছে সরকার। ভয়াবহ ওই দাঙ্গায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছিল। মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন এই কমিশন গঠনের ঘোষণা দেন বলে শনিবার জানিয়েছে বিবিসি অনলাইন। থেইন সেইনের ওয়েবসাইটে শুক্রবার জানানো হয়, বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে ২৭ সদস্যদের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আগামী মাসে কমিশন তদন্তের ফলাফল পেশ করবে বলে ওয়েবসাইটে জানানো হয়েছে। তদন্তের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এর আগে রাখাইন রাজ্যের দাঙ্গার স্বাধীন তদন্তের জন্য জাতিসংঘের আহ্বান প্রত্যাখান করেছিলেন থেইন সেইন। রাখাইন রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে এ তদন্ত “গুরুত্বপূর্ণ অবদান” রাখবে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। দাঙ্গায় অনেক লোক নিহত হওয়া ছাড়াও হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৮০১ ঘ.