ইসলামাবাদ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিরা তিনটি বাস থেকে যাত্রীদের জোর করে নামিয়ে তাদের ২২ জনকে গুলি চালিয়ে হত্যা করে।
র্কর্মতারা জানিয়েছেন, সেনা পোশাক পরিহিত প্রায় ১৫ জন সশস্ত্র ব্যক্তি যাত্রীদের পরিচয়পত্র যাচাই করে এবং এরপর তারা শিয়া পরিচয় দিয়ে তাদের ওপর গুলি চালায়।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “কমপক্ষে ২২ জন মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।”
পাকিস্তানের বেশিরভাগ মুসলিম সুন্নি এবং দেশটিতে সুন্নি ও শিয়ারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। কিন্তু উভয় পক্ষ থেকেই সা¤প্রদায়িক হামলার দীর্ঘ ইতিহাস রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২২০৫ ঘ.
bdnews24