কিনসাসা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোর উত্তরপূর্বাঞ্চলীয় এক খনি দুর্ঘটনায় ৬০ জন খনিশ্রমিকের মৃত্যু হয়েছে। জাতিসংঘের সহায়তায় পরিচালিত দেশটির একটি রেডিও স্টেশন থেকে বুধবার এ খবর জানানো হয়।
সোমবার খনির ১শ’ মিটার অভ্যন্তরে শ্রমিকেরা কাজ করার সময় এতে ধস নামে। দেশটির ওরিয়েন্টাল প্রদেশে এ ঘটনা ঘটেছে। রেডিও ওকাপি তাদের ওয়েবসাইটে এ খবর প্রচার করে।
মধ্য আফ্রিকার দেশটির কর্তৃপক্ষের কাছ থেকে এই দুর্ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
খনি কোম্পানি অ্যাংলোগোল্ড আশান্তি এবং রেন্ডগোল্ড ওই অঞ্চলে খনিগুলোর খনন কাজ পরিচালনা করে থাকে।
খনিশ্রমিকের কাজের ওপর কঙ্গোর পূর্বাঞ্চলের হাজার হাজার পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু ওখানকার খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত বাজে। এ কারণে খনিগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩৫৮ ঘ.
bdnews24