২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বীপ বিরোধ নিয়ে ৫ চীনা ব্যক্তিকে আটক করেছে জাপান

মালিকানা নিয়ে চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপে যাওয়ায় চীনের পাঁচ মানবাধিকারকর্মীকে আটক করেছে জাপানি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালিকানা নিয়ে চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপে যাওয়ায় চীনের পাঁচ মানবাধিকারকর্মীকে আটক করেছে জাপানি পুলিশ। বিরোধপূর্ণ দ্বীপটি জাপানের কাছে ‘সেনকাকু’ ও চীনের কাছে ‘দিয়াওয়ু’ নামে পরিচিত। মানবাধিকারকর্মীরা হংকং থেকে ওই দ্বীপটিতে যাওযার উদ্দেশে রওনা দিলে জাপানি উপকূলরক্ষী বাহিনী তাদের অনুসরণ করে। এক পর্যায়ে তারা সাগরে ঝাঁপ দেয় এবং সাঁতরে গিয়ে এক দ্বীপে উঠে। অন্য আরেকটি দ্বীপপুঞ্জ নিয়ে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল। জাপানের মন্ত্রীসভার প্রধান সচিব ওসামু ফুজিমুরা জানিয়েছেন, মানবাধিকারকর্মীদের বিরূদ্ধে চীন ও হংকং’য়ের কাছে কূটনৈতিক অভিযোগ দায়ের করেছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান তার সীমানা নির্ধারণ ও জাপানি ঔপনিবেশিক শাসন থেকে দক্ষিণ কোরিয়া স্বাধীন হওয়ার সময় দেশ দুটির মধ্যে বেশ কিছু ইস্যুতে বিরোধ দেখা দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০১৫ ঘ.