২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী অধিকারের জন্য তিউনিসিয়ায় বিক্ষোভ

তিউনিসিয়ায় পুরুষের সঙ্গে পরিপূর্ণ সমানাধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 11:34 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

সিউল, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ায় পুরুষের সঙ্গে পরিপূর্ণ সমানাধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার নারী। নারীদেরকে ‘পুরুষদের পরিপূরক’ হিসাবে বিবেচনা করে একটি সাংবিধানিক ইসলামিক আইন চালুর চেষ্টায় আছে তিউনিসিয়ার ইসলামিক নেতৃত্বাধীন সরকার। কিন্তু এ আইন নারীদের মর্যাদা ক্ষুন্ন করবে বলে সোমবার এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ৬ হাজার নারী। ‘পুরুষের পরিপূরক’ নয় বরং পুরুষের সঙ্গে পরিপূর্ণ সমানাধিকার প্রতিষ্ঠিত হয় এমন একটি আইন চালুর দাবি জানায় তারা। রাজধানী তিউনিসের প্রধান প্রধান সড়কগুলোতে পদযাত্রা করে বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিল ‘নারীরা জাগো, সংবিধানে নারী অধিকারের সুরক্ষায় জেগে ওঠো’ লেখা ব্যানারা। এক বিক্ষোভকারীর উক্তি, “আমরা নারীদের সমর্থনে এ বিক্ষোভে যোগ দিয়েছি। আর নারী অধিকারের পক্ষেও অনেক পুরুষ আছে তাও জানাতে এসেছি।” তার হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, “নারীরা পরিপূরক নয়, তারাই সবকিছু।” বিক্ষোভকারীরা সরকারকে বেকারত্ব এবং আঞ্চলিক উন্নয়নের মতো মৌলিক বিষয়গুলোতেও মনোনিবেশ করার দাবি জানায়। তিউনিসিয়ায় গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট জিনে আল আবিদিন বেন আলির পতনের পর ক্ষমতায় আসে এন্নাহদা মুভমেন্টের ইসলামিক সরকার। অক্টোবরে দুই ধর্মনিরপেক্ষ দলকে নিয়ে জোট সরকার গড়ে এন্নাহদা। দেশে কঠোর কোনো মুসলিম আইন চালু না করা এবং নারী অধিকার রক্ষারও প্রতিশ্র“তি দেয় এ সরকার। স¤প্রতি দেশে ইসলামি আইন চালুর জন্য কট্টরপন্থি সালাফি মুসলিম এবং ধর্মনিরপেক্ষ বিভিন্ন বিরোধী দল দু’দিক থেকেই চাপের মুখে আছে ক্ষমতাসীন এন্নাহদা মুভমেন্ট। পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক প্যানেলের সদস্য ফরিদা আল ওবাইদি বলেছেন, নতুন সাংবিধানিক খসড়ায় যে ভাষা ব্যবহার করা হয়েছে তাতে নারীর মর্যাদা ক্ষুন্ন হবে না। এতে পুরুষদের সঙ্গে নারীর ভূমিকা ভাগাভাগির কথা বলা হয়েছে। এর মানে, পুরষদের তুলনায় নারীকে খাটো করা নয়। কিন্তু বিক্ষোভকারীদের আশঙ্কা, নতুন আইন একবার অনুমোদন পেয়ে গেলে ভবিষ্যতে নারী অগ্রগতি আরো ব্যাহত হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএফ/এলকিউ/১৭১৫ঘ.