মস্কো, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০২০ সালের মধ্যে রাশিয়ার সেনাবাহিনীতে ৬০০ জঙ্গিবিমান ও ১ হাজার হেলিকপ্টার যোগ হচ্ছে বলে শনিবার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ¬াদিমির পুতিন।
রাশিয়ার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসাবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
২০০০ সালে পুতিন প্রথম ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাশিয়ার সেনাবাহিনীর হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। øায়ুযুদ্ধ চলাকালে রাশিয়ার সেনাবাহিনী বিশ্বে সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত হয়েছিল।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে রাশিয়ার সেনাবাহিনীতে বাজেটের পরিমাণ কমিয়ে দেওয়া হয়। ফলে এ বাহিনী আগের তুলনায় দুর্বল হয়ে পড়ে।
এখন সেনাবাহিনীর সেই হারিয়ে যাওয়া শক্তি ফিরিয়ে আনতে ৭২০ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্রকল্প হাতে নিয়েছে পুতিন সরকার। এ প্রকল্পের আওতায় সোনাবিহনীতে ১৬০০ জঙ্গি বিমান ও হেলিকপ্টার যোগ করছে রাশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭০৩ঘ.
bdnews24