ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী মিট রমনি তার নতুন রানিং মেট পল রায়ানকে নিয়ে প্রচারাভিযানে বেরিয়েছেন।
৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যে ইতোমধ্যেই নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন রমনি। এর মধ্যে ভার্জিনিয়ায় শনিবার রানিং মেট হিসাবে পল রায়ানের নাম ঘোষণা করেছেন তিনি।
এখন রায়ানকে নিয়ে রমনি প্রচারাভিযানে যাচ্ছেন নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা, ওহাইও এবং রায়ানের নিজ রাজ্য উইসকনসিনে।
ভার্জিনিয়ার নোরফোকে রায়ানকে রানিং মেট ঘোষণার পর আসলান্ড এ বিরতি নিয়ে পরবর্তী প্রচারাভিযান চালাতে নর্থ ক্যারোলাইনায় রওনা হন রমনি ও রায়ান দুজনই।
আর মাত্র দুপ্তাহ পরই ফ্লোরিডার থাম্পায় রিপাবলিকান পার্টির কনভেনশনে রমনিকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী ঘোষণা করা হবে।
ওবামাকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে মিট রমনির সরকারে ভাইস প্রেসিডেন্ট হবেন পল রায়ান।
অবশ্য সা¤প্রতিক মতামত জরিপগুলোতে ওবামা ও রমনি মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত থাকলেও বেশিরভাগ জরিপে জনপ্রিয়তায় কিছুটা এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ওবামা।
২০১১ ও ২০১২ সালে প্রেসিডেন্ট ওবামা সরকারের বাজেটের বিকল্প বাজেট তুলে ধরে আলোচনায় আসেন রায়ান। ‘সমৃদ্ধির পথ’ নামে পরিচিত তার ওই বাজেট প্রস্তাবে সরকারি ব্যয় ও কর কমানোর প্রস্তাবনা দেন তিনি। ওবামার স্বাস্থ্যসেবা নীতি নিয়েও তার ভিন্ন অবস্থান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৪৪৭ ঘ.
bdnews24