২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান-দক্ষিণ কোরিয়া বিরোধ, দূত প্রত্যাহার

জাপানের সঙ্গে মালিকানা নিয়ে বিরোধপূর্ণ একটি দ্বীপে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং বাকের সফর নিয়ে কূটনৈতিক বিরোধে জড়িয়েছে দু’দেশ। দক্ষিণ কোরিয়া থেকে শুক্রবার রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে জাপান। তলব করা হয়েছে সিউলের রাষ্ট্রদূতকেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2012, 12:21 PM

Updated : 24 Aug 2022, 11:54 AM

সিউল, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের সঙ্গে মালিকানা নিয়ে বিরোধপূর্ণ একটি দ্বীপে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং বাকের সফর নিয়ে কূটনৈতিক বিরোধে জড়িয়েছে দু’দেশ। দক্ষিণ কোরিয়া থেকে শুক্রবার রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে জাপান। জাপান সাগরে (পূর্ব সাগর) কোটি কোটি ডলারের প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ ওই দ্বীপ দক্ষিণ কোরিয়ার কাছে ‘দোকদো’ ও জাপানের কাছে ‘তাকেশিমা’ নামে পরিচিত। দক্ষিণ কোরিয়া ও জাপান উভয়ই দ্বীপটি নিজেদের বলে দাবি করে আসছে এবং দীর্ঘ দিন ধরে দেশ দুটির মধ্যে সম্পর্কে কাঁটা হয়ে আছে এ দ্বীপ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসাবে লি শুক্রবার প্রথম দ্বীপটিতে যান। দ্বীপটি সফর না করার জাপানের অনুরোধের তোয়াক্কা করেন নি লি। সফরকালে তিনি বলেন, “দোকদো আমাদের অঞ্চল। একে কড়া পাহারা দিয়ে রাখতে হবে আমাদেরকেই।” এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে জাপান দক্ষিণ কোরিয়া থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে। একইসঙ্গে লি এর পদক্ষেপের কড়া প্রতিবাদ জানাতে সিউলের রাষ্ট্রদূতকে টোকিওয় ডেকে পাঠিয়েছে জাপান। বিরোধপূর্ণ দোকদো দ্বীপ দুই দেশ থেকেই প্রায় সমান দূরত্বে অবস্থিত। এটি আকারে ছোট হলেও এখানে প্রচুর মাছ পাওয়া যায় এবং বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৯৫৪ সাল থেকে দ্বীপটিতে ছোট্ট একটি উপকূলরক্ষী দল মোতায়েন করে রেখেছে দক্ষিণ কোরিয়া। তাদের সঙ্গে দেখা করতে লি সেখানে যান। এর আগে ২০০৮ সালে দেশটির প্রধানমন্ত্রী হান সুয়াং-সু ওই দ্বীপটিতে গেলে জাপানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১১ঘ.