২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে চীনা গণমাধ্যমের ‘ধমক’

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘দ্য পিপলস ডেইলি’র বৈদেশিক সংস্করণে দক্ষিণ চীন সাগরে বিরাজমান উত্তেজনার জন্য সোমবার যুক্তরাষ্ট্রকে দায়ী করে কঠোর নিন্দা জানানো হয়েছে। “আগুন নিয়ে খেলা বন্ধ করতে” বলা হয়েছে ওয়াশিংটনকে ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 11:53 AM

বেইজিং, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘দ্য পিপলস ডেইলি’র বৈদেশিক সংস্করণে দক্ষিণ চীন সাগরে বিরাজমান উত্তেজনার জন্য সোমবার যুক্তরাষ্ট্রকে দায়ী করে কঠোর নিন্দা জানানো হয়েছে। “আগুন নিয়ে খেলা বন্ধ করতে” বলা হয়েছে ওয়াশিংটনকে । পিপলস ডেইলির এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়, “আমরা যুক্তরাষ্ট্রকে পরিষ্কার বলতে চাই, “চুপ করুন”। চীনের সার্বভৌমত্ব নিয়ে নাক গলানো বন্ধ করুন।” ওয়াশিংটন চীনের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্কে বিভেদ তৈরি করতে চায় বলেও অভিযোগ করেছে পিপলস ডেইলি। বলা হয়েছে, “আগুনে বাতাস দিয়ে, বিভাজন তৈরি করে চীনের সঙ্গে শত্র“তার এই খেলা নতুন নয়। কিন্তু যুক্তরাষ্ট্র বরাবরই এ চাল চালতে উশখুশ করছে,” মন্তব্য করে দৈনিকটি। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয় এ সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি বিবৃতির নিন্দা জানিয়েছে। ওই বিবৃতিতে দক্ষিণ চীন সাগরে চীনের ‘সামরিক ঘাঁটি’ স্থাপনের সমালোচনা করে বলা হয়েছিল, বেইজিংয়ের এ পদক্ষেপ ওই এলাকায় উত্তেজনা আরো বাড়াচ্ছে। তাছাড়া, দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ যুক্তরাষ্ট্র নজরে রেখেছে বলেও বিবৃতিতে জানানো হয়। রোববার এ বিবৃতির নিন্দা জানিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে ভিয়েতনাম, ফিলিপাইন ও দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে বিরোধ একে একে মেটানো হবে। চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান ও মালয়েশিয়ার মধ্যে দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে বিরোধ চলে আসছে। রাষ্ট্রগুলো সাগরটিতে যে সীমানা দাবি করেছে তাতে এক রাষ্ট্্েরর দাবিকৃত এলাকার মধ্যে পড়েছে আরেক রাষ্ট্রের দাবিকৃত এলাকা। ওই এলাকার দ্বীপগুলোতে তেল ও গ্যাস পাওয়ার উজ্জ্বল সম্ভবনা আছে। দক্ষিণ চীন সাগর নিয়ে বিভিন্ন দেশের বিরোধের কারণে এ অঞ্চল এখন এশিয়ার সবচেয়ে উত্তেজনাপূর্ণ এলাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৫৬ঘ.