বেইজিং, অগাস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে নকল ওষুধ তল্লাশি অভিযানে প্রায় ২ হাজার জনকে গ্রেপ্তার এবং ১৮ কোটিরও বেশি মার্কিন ডলারের ওষুধ জব্দ করেছে পুলিশ।
এছাড়া, নকল ওষুধ তৈরির প্রায় ১ হাজার ১০০ উৎপাদন সামগ্রী ধবংস করার কথা রোববার জানিয়েছে দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়।
এ অভিযানে প্রায় ১৮ হাজার পুলিশ কর্মকর্তা নিয়োজিত ছিল এবং জব্দ করা ওষুধগুলোর মধ্যে ডায়বেটিস থেকে শুরু করে উচ্চ রক্তচাপ ও রেবিসের মত রোগের ওষুধও রয়েছে।
মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ওই ওষুধগুলো যকৃৎ ও বৃক্কের ক্ষতি থেকে শুরু করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের কারণ হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪১ঘ.
bdnews24