২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বৃহত্তম পেট্রোলিয়াম কারখানায় আগুন

ইরানের বৃহত্তম পেট্রোলিয়াম কারখানায় আগুন লেগে কমপক্ষে ১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 11:46 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

তেহরান, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের বৃহত্তম পেট্রোলিয়াম কারখানায় আগুন লেগে কমপক্ষে ১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গ্যাস লাইনে ফুটা হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় মাহশাহর শহরের ইমাম খোমেনি প্রেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির ‘ফারস সংবাদ সংস্থা’। তারা আরো জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কারখানার কার্যক্রমে কোন ব্যাঘাত ঘটেনি। বিবিসি এ খবর জানিয়েছে। শহরের গভর্নর মানুচের হায়াতিও জানিয়েছেন, কারখানার গ্যাস সরবরাহ লাইনে ফুটা হয়ে এ দুর্ঘটনা ঘটে। অন্য আরেকটি ইরানিয়ান গণমাধ্যম জানিয়েছে, এ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তবে তাদের তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/১৭৩৫ ঘ.