২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গোলিয়ার সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গোলিয়ার সাবেক প্রেসিডেন্ট নাম্বারিন এনখাবাইয়ার কে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এছাড়া ৫ কোটি ৪ লাখ তুগরিকস (৩২ লাখ ৬৪ হাজার টাকা) জরিমানা করাসহ তার সম্পদ জব্দ করার আদেশও দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 10:10 AM

Updated : 24 Aug 2022, 11:52 AM

উলান বাটোর, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গোলিয়ার সাবেক প্রেসিডেন্ট নাম্বারিন এনখাবাইয়ার কে চার বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এছাড়া ৫ কোটি ৪ লাখ তুগরিকস (৩২ লাখ ৬৪ হাজার টাকা) জরিমানা করাসহ তার সম্পদ জব্দ করার আদেশও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে এ খবর জানিয়েছে মঙ্গোলিয়া সরকার। সরকারি ক্ষমতা ও সম্পদ অপব্যবহারের কারণে এপ্রিলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজনৈতি উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন এনখাবাইয়ার। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। ৫৪ বছর বয়সী এনখাবাইয়ার ২০০৫ -২০০৯ সাল পর্যন্ত মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তিন দিন বিচার চলার পর তাকে দোষী সব্যস্ত করে মঙ্গোলিয়ার রাজধানী উলান বাতোরের আদালত। একটি বৌদ্ধ মন্দিরের জন্য দানের জিনিস আত্মসাতের জন্য তাকে অভিযুক্ত করা হয়। এছাড়া একটি সরকারি হোটেল ও একটি সংবাদপত্রকে অবৈধভাবে ব্যক্তিগত মালিকানায় দেওয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে। জুলাইয়ের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমক্রেটিক পার্টি মোট ৭৬ টি আসনের মধ্যে ৩১ টি আসন পায়। এনখাবাইয়ারের নেতৃত্বাধীন জাস্টিস কোয়ালিশনের সমর্থন নিয়ে সরকার গঠন করে তারা। এখন এনখাবাইয়ারের কারাদণ্ডাদেশ হওয়ায় মঙ্গোলিয়া সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০০ঘ.