২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্স রোভারের মঙ্গল অভিযান নিয়ে উৎকণ্ঠা

মঙ্গল অভিযানের নতুন যান ‘মার্স রোভার’ এর সাফল্য নিয়ে প্রচণ্ড উৎকণ্ঠায় অপেক্ষার প্রহর গুণছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2012, 02:25 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ফ্লোরিডা, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মঙ্গল অভিযানের নতুন যান ‘মার্স রোভার’ এর সাফল্য নিয়ে প্রচণ্ড উৎকণ্ঠায় অপেক্ষার প্রহর গুণছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্রথমবারের মতো রকেট-চালিত স্কাই ক্রেন ব্যবহার করে খুব সাবধানে গাড়ি আকৃতির যানটি মঙ্গলে বসানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা। কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই অভিযানের সফলতা নিয়ে এ উৎকণ্ঠা। মঙ্গল অভিযানে দীর্ঘদিন ধরে একের পর এক নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা। কিন্তু অভিযান চালাতে গিয়ে বরাবরই জটিল পরিস্থিতির মুখে পড়েছেন বিজ্ঞানীরা। এবার বিজ্ঞানীদের প্রায় ১২ বছরের প্রস্তুতির পর আড়াইশ কোটি ডলারের প্রকল্প বাস্তবায়নে মঙ্গলে যাচ্ছে মার্স রোভার। মোটরগাড়ি আকৃতির নতুন এই যানের আরেক নাম ‘কিউরিওসিটি’। পৃথিবী থেকে অন্য গ্রহে পাঠানো সবচেয়ে আধুুনিক যান এটি। যে কোনো ধরনের মাটি এবং পাথরের চুলচেরা বিশ্লেষণের উপযোগী করে তৈরি করা হয়েছে এ যান কে। মঙ্গলে বিপুল পরিমাণ পানি থাকার কথা বিজ্ঞানীরা ইতোমধ্যেই জেনেছেন। এখন সেখানে প্রাণের অস্তি¡ত্ব থাকা নিয়েও তারা আশাবাদী। এবারের অভিযান সফল হলে মঙ্গলের আরো অজানা ইতিহাস জানা যাবে বলেই মনে করছেন নাসার বিজ্ঞানীরা। মহাকাশ যানটি ক্রমেই মঙ্গলের কাছে যাচ্ছে। ৩৫২ মিলিয়ন মাইল পাড়ি দিয়ে ৬ আগস্ট যানটি মঙ্গলে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। সব কিছু ভালয় ভালয় চললে মঙ্গলে পৌঁছানোর ৭ মিনিটের মধ্যে গ্রহের শুস্ক ভূপৃষ্ঠে ছয় চাকায় ভর দিয়ে অবতরণ করবে রোভারটি। অভিযান সফল হবে বলেই আশাবাদী নাসা। তবে অনেকেই উৎকণ্ঠা প্রকাশ করে বলেছেন, অভিযান ব্যর্থ হওয়ার শত কারণ আছে। কিন্তু অভিযান সফল হওয়ার সম্ভাবনার কথা বলতে গেলে মাত্র ৩/৪টি কারণ উল্লেখ করা যায় বা ব্যাখ্যা দেওয়া যায়। ১৯৬০ সাল থেকে মাহাকাশ গবেষণা সংস্থাগুলো মঙ্গলগ্রহে বেশির ভাগ অভিযানেই ব্যর্থ হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই ধুলিঝড় বা যান্ত্রিক ত্র“টির মতো প্রতিকূলতায় পড়তে হয়েছে বিজ্ঞানীদের। আর সেকারণেই এবারের অভিযানটি নিয়েও বিজ্ঞানীদের উৎকণ্ঠার শেষ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৮ঘ.