ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রয়াত গায়ক কিশোর কুমারের গাওয়া শেষ গানটি ১৫ লাখ ৬০ হাজার রুপিতে বিক্রি হয়েছে।
মঙ্গলবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে ওসিয়ান নিলামে গানটি বিক্রি হয় বলে বৃহস্পতিবার টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে বলা হয়।
উপমহাদেশের জনপ্রিয় এই গায়কের কণ্ঠের ওই গানটি কিনে নেয় গুরগাওভিত্তিক বিনোদনমূলক প্রতিষ্ঠান কিংডম অফ ড্রিমস।
১৯৮৭ সালের অক্টোবরে এই পৃথিবী ছেড়ে যান বাংলা গানের জনপ্রিয় শিল্পী কিশোর কুমার। মৃত্যুর তিন দিন আগে পরিচালক রাকেশ কুমারের একটি চলচ্চিত্রের জন্য তার ওই গানটি রেকর্ড করা হয়। কিন্তু ঘটনাচক্রে এতোদিনেও মুক্তি পায়নি গানটি।
গানটি কেনার পর কিংডম অফ ড্রিমসের পরিচালক বিরাফ সরকারি বলেন, “৪ অগাস্ট কুমারের জন্মবার্ষিকীতে আমাদের সঙ্গীতানুষ্ঠান ঝুমরোতে গানটি স¤প্রচারের পরিকল্পনা রয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১২০৩ ঘ.
bdnews24