২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি বিনিয়োগ অনুমোদন করল ভারত

পাকিস্তান থেকে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

নয়াদিল্লি, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়োিন্টফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তান থেকে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ভারত। পরমাণু শক্তিধর দুই বৈরি প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক আস্থা ফেরানোর সর্বসা¤প্রতিক পদক্ষেপ এটি। ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা, মহাকাশ ও পারমাণবিক জ্বালানি খাত ছাড়া অন্য যে কোন খাতে পাকিস্তনের নাগরিকরাসহ বিভিন্ন কোম্পানি বিনিয়োগ করতে পারবে। এ বছরের শুরুর দিকে পাকিস্তানকে সরাসরি বিনিয়োগ অনুমোদনের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত-পাকিস্তান তিনবার যুদ্ধে জড়িয়েছে। এরপর আবার ২০০৮ সালে মুম্বাই হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। তবে সম্প্রতি দু’দেশই বাণিজ্যিক আদান-প্রদান বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। এতে ধীরে হলেও সম্পর্কোন্নয়ন ঘটছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৮ঘ.