২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়েছে রোহিঙ্গারা

মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলে জুনে ভয়াবহ দাঙ্গার পর রোহিঙ্গা মুসলিমরা নিরাপত্তা বাহিনীর নিপীড়নের শিকার হয়েছে। বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 11:47 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

ব্যাংকক, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের উত্তরপূর্বাঞ্চলে জুনে ভয়াবহ দাঙ্গার পর রোহিঙ্গা মুসলিমরা নিরাপত্তা বাহিনীর নিপীড়নের শিকার হয়েছে। বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এতে বলা হয়, নিরাপত্তা বহিনী রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, ধর্ষণ এবং গ্রেপ্তার করেছে। রাখাইন বৌদ্ধ-রোহিঙ্গা মুসলিম জাতিগত দাঙ্গার এক সপ্তাহ পর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর দমনাভিযান চালিয়েছে সরকার। নিরাপত্তা বাহিনী এমনকি ত্রাণকর্মীদেরও বাধা দিয়েছে এবং কখনো কখনো তাদের গ্রেপ্তার করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। রাখাইন এবং রোহিঙ্গাদের ৫৭ টি সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে মিয়ানমারে ঘোরতর সা¤প্রদায়িক বিভেদের পাশাপাশি মানবাধিকার রক্ষায় সরকারের ব্যর্থতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। মিয়ানমারে কয়েকদশকের নির্মম সামরিক শাসনের পর ২০১১ সাল থেকে ক্ষমতাসীন আধা-বেসামরিক সরকার মানবাধিকার রক্ষার প্রতিশ্র“তি পূরণ করতে পারেনি। “মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন এবং রোহিঙ্গাদেরকে একে অপরের কাছ থেকে সুরক্ষিত রাখতে না পেরে শেষ পর্যন্ত সহিংস দমনাভিযানের আশ্রয় নিয়েছে। রোহিঙ্গাদের ওপর ব্যাপক ধরপাকড় চালিয়েছে তারা,” বলেন, এইচআরডব্লিউ’র এশিয়া পরিচালক ব্র্যাড এডামস। তিনি আরো বলেন, “মিয়ানমার সরকার দেশে জাতিগত সংঘাত-সহিংসতা অবসানে প্রতিশ্র“তিবদ্ধ থাকার দাবি করলেও জাতিগত সংখ্যালঘুদের ওপর সরকারের নিপীড়ন-নির্যাতন এবং বৈষম্যমূলক আচরণ যে এখনো চলছে রাখাইন রাজ্যে জাতিগত দাঙ্গার ঘটনাই তা প্রমাণ করেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৮ঘ.