২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় ‘আসন্ন যুদ্ধের’ আশঙ্কায় উদ্বিগ্ন আনান

সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোয় ‘আসন্ন যুদ্ধের’ আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক শান্তিদূত কফি আনান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2012, 07:33 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

তাল রিফাত, সিরিয়া (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোর ‘আসন্ন যুদ্ধের’ আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন আন্তজার্তিক মধ্যস্থতাকারী শান্তিদূত কফি আনান। শনিবার এক বিবৃতিতে তার উদ্বেগের কথা জানান আনান। তিনি বলেন, “আলেপ্পোর চারপাশে ভারী অস্ত্রশস্ত্রসহ সেনা মোতায়েনের খবরে আমি উদ্বিগ্ন, যে কোনো সময় সেখানে লড়াই শুরু হয়ে যেতে পারে।” “আলেপ্পো ও এর আশপাশের এলাকায় সামরিক বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতি আবারও সাক্ষ্য দেয় সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক রূপান্তর দরকার। আন্তর্জাতিক স¤প্রদায় সম্মিলিতভাবে এগিয়ে এলেই শুধুমাত্র এটি করা সম্ভব।” সিরিয়ার সরকার বিরোধী পক্ষগুলো থেকে জানানো হয়েছে, শনিবার আলেপ্পোর বিদ্রোহী অধিকৃত এলাকায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাবাহিনী হেলিকপ্টার থেকে হামলা চালিয়েছে আর সাাঁজোয়া বহরগুলো পরবর্তী কার্যক্রমের জন্য অবস্থান নিয়ে আছে। সিরিয়ার বিরোধীদলীয় নেতা আব্দেলবাসেত সিদা নিরাপত্তা পরিষদকে এড়িয়ে সিরিয়ার পরিস্থিতিতে হস্তক্ষেপ করার জন্য আসাদ বিরোধী বিদেশী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। “আলেপ্পোতে যা হচ্ছে তারপও আমাদের বন্ধু ও মিত্ররা যদি দ্রুত এগিয়ে না আসে তবে এসববের দায়দায়িত্ব তাদেরও বহন করতে হবে,” বলেন সরকার বিরোধী সিরিয়ার জাতীয় পরিষদের নেতা সিদা। “নিরাপত্তা পরিষদকে বাদ দিয়ে আরব লীগের উদ্যেগে সাধারণ পরিষদ থেকে একটি প্রস্তাব পাস করে এ বিষয়ে একটি কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে,” বলেন তিনি। রোববার সকালে আরব আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে সেখানে পৌঁছে তিনি এসব কথা বলেন। এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলান্দ বলেছেন, সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপে রাশিয়া ও চীনকে রাজী করানোর চেষ্টা করবেন তিনি। সিরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের উদ্যেগের বিরোধীতা করছে রাশিয়া ও চীন। নিষেধাজ্ঞা আরোপে পশ্চিমা দেশগুলোর প্রস্তাবের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে ভেটো দেয় দেশদুটি। তাদের বক্তব্য সিরিয়ার সমস্যার সমাধান বাইরে থেকে চাপিয়ে দিয়ে নয় সিরিয়ার ভিতর থেকেই উঠে আসতে হবে। সিরিয়া প্রশ্নে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্রগুলোর মতবিরোধের কারণে কোনো র্কার্যকর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। বিদ্রোহ দমনে বাশারের কঠোর অবস্থান রাশিয়ার সমর্থনের কারনে পরিবর্তন হচ্ছে না বলে অভিযোগ করেছে পশ্চিমা দেশগুলো। আর বিদ্রোহীদের অস্ত্র ও অন্যান্য সমর্থন দিয়ে পশ্চিমা দেশগুলো সিরিয়ার সহিংসত পরিস্থিতি জটিল করে তুলছে বলে অভিযোগ রাশিয়ার। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর পরস্পর বিরোধী অবস্থানের কারণে সিরিয়ার সহিংস পরিস্থিতি ক্রমাগত মারাত্মক আকার ধারণ করে প্রায় গৃহযুদ্ধের পর্যায়ে চলে গেছে। কিছুদিন আগে সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের সঙ্গে সরকারী বাহিনীর কয়েকদিন ধরে তুমুল যুদ্ধ হয়। ওই লড়াই স্তিমিত হতে না হতেই দেশের সবচেয়ে বড় শহর আলেপ্পোতে নতুন লড়াই ছড়িয়ে পড়ে। জাতিসংঘ জানিয়েছে, গত ১৬ মাস ধরে চলা সহিংসতায় দেশটির প্রায় ১৮ হাজার মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৩২৪ ঘ.