ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেপালে ভারতীয় পূণ্যার্থীদের বহনকারী একটি জিপ নদীতে পড়ে গেলে অন্ততপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে নেপালের পালপা জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানায়।
ভারতীয় পূণ্যার্থীরা রুরুধামের উদ্দেশে যাচ্ছিল বলে জানা গেছে। যাত্রীদের মধ্যে ২জন মারাত্মক আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫১ ঘ.
bdnews24