২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ট্রাক দুর্ঘটনায় ১৬ পূর্ণ্যার্থী নিহত

ভারতের প্রসিদ্ধ এক তীর্থস্থান থেকে যাত্রী নিয়ে ফেরার পথে একটি ট্রাক গভীর গিরিখাদে পড়ে অন্ততপক্ষে ১৬ জন পূণ্যার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 06:32 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের প্রসিদ্ধ এক তীর্থস্থান থেকে যাত্রী নিয়ে ফেরার পথে একটি ট্রাক গভীর গিরিখাদে পড়ে অন্ততপক্ষে ১৬ জন পূণ্যার্থী নিহত হয়েছে। এতে আহত হয়েছে অনেকে। জম্মু ও কাশ্মিরের সাম্বা জেলায় এ দুর্ঘটনা ঘটে। পূণ্যার্থীরা অমরনাথ তীর্থস্থান দর্শন শেষে ফিরছিল। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়। দুর্ঘটনার শিকার ওই ট্রাকটি ৩৪ জন যাত্রী বহন করছিল। খবর পাওয়ার পরপরই পুলিশ, সেনা ও বিএসএফ-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বলে জানা গেছে। আহত ১৬ জনকে জম্মুর সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। সামান্য আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। চলতি মাসে জম্মু অঞ্চলে এটি দ্বিতীয় বড় ধরনের দুর্ঘটনা। গত ১৪ জুলাই রাতে জম্মু-শ্রিনগর মহাসড়কে এক বাস দুর্ঘটনায় ১৫ তীর্থযাত্রী নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৬ ঘ.