নয়া দিল্লি, জুলাই ২৬ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)-বিশ্বজুড়ে অনলাইনে কথা বলার প্রযুক্তি গুগল টক কাজ করছে না বলে নিশ্চিত করেছে এর পরিচালনা সংস্থা গুগল।
টুইটার ও অন্যান্য সামাজিক সাইটে গুগল টকে’র ব্যবহারকারীরা তাদের সমস্যার কথা জানানোর পর গুগল এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময় ৩ টা ৫০ মিনিটে এ বিবৃতি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
বিবৃতিতে বলা হয়েছে, “বেশিরভাগ ব্যবহারকারীই গুগলটক ব্যবহার করতে পারছেন না বলে আমরা নিশ্চিত হয়েছি। ব্যবহারকারীরা গুগল টক খুলতে পারছে, কিন্তু এরপর ইরর ম্যসেজ দেখতে পাচ্ছে বা অন্য কোন সমস্যার মুখোমুখি হচ্ছে।”
সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০০২ঘ.
bdnews24