২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা চতুর্থ বিশ্বযুদ্ধের সময় পার করছি: প্রণব

‘বিশ্বের যে কোন স্থানে সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠতে পারে’ বলে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকে ‘চতুর্থ বিশ্বযুদ্ধ’ আখ্যা দিয়েছেন ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 01:32 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

নয়াদিল্লি, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘বিশ্বের যে কোন স্থানে সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠতে পারে’ বলে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইকে ‘চতুর্থ বিশ্বযুদ্ধ’ আখ্যা দিয়েছেন ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি হিসাবে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেন, আপাত শান্তিতে থেকে আমরা ভুলতে বসেছি যে “যুদ্ধের যুগ এখনো শেষ হয়নি।” ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ খবর জানিয়েছে। তিনি আরো বলেন, “আমরা চতুর্থ বিশ্বযুদ্ধের সময় পার করছি; তৃতীয়টা ছিল øায়ুযুদ্ধ, ১৯৯০- এর দশকে সে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় তা উত্তেজনা ছড়িয়েছিল। আর চতুর্থটি হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ। এটি বিশ্বযুদ্ধ। কারণ সন্ত্রাস পৃথিবীর যেকোন স্থানে মাথাচাড়া দিয়ে উঠতে পারে।” এছাড়া তিনি বলেন, “অনেক দেশ এর ভয়াবহতা প্রত্যক্ষ করা বা এজন্য চরম মূল্য দেওয়ার আগেই আমরা এর স্বরূপ দেখেছি এবং এ যুদ্ধের প্রথম সারিতে রয়েছি।” প্রণব মুখোপাধ্যায় বুধবার সকালে ভারতের পার্লামেন্টে নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৪ঘ