২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের পার্লামেন্টে সু চির প্রথম ভাষণ

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি বুধবার পার্লামেন্টে প্রথম ভাষণ দিয়েছেন। রাজধানী নিপিধোয় পার্লামেন্টের নিুকক্ষের ভাষণে সু চি জাতিগত সংখ্যালঘুদের অধিকারের পক্ষে কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ইয়াঙ্গন, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি বুধবার পার্লামেন্টে প্রথম ভাষণ দিয়েছেন। রাজধানী নিপিধোয় পার্লামেন্টের নিুকক্ষের ভাষণে সু চি জাতিগত সংখ্যালঘুদের অধিকারের পক্ষে কথা বলেন। জাতিগত সংখ্যালঘুরা কয়েক দশকের গৃহযুদ্ধে চরম দুর্ভোগের শিকার হয়েছে। আর সেকারণে তাদের অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। ভাষণে তিনি বলেন, এ আইন হবে “সাম্যের ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে এবং প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ের লক্ষ্যে”। এশীয় উন্নয়ন ব্যাংকের একটি প্রতিবেদন থেকে উদ্ধৃতি দিয়ে সু চি জানান, মিয়ানমারের সংখ্যালঘু নৃগোষ্ঠীরা দরিদ্র্যের কবলে নিষ্পেষিত। এদের বেশিরভাগই চীন ও থাইল্যান্ডের সীমান্ত অঞ্চলে বাস করে। সু চি বলেন, “গৃহযুদ্ধ এখনো শেষ হয়নি। তাই সংখ্যালঘু নৃগোষ্ঠীদের ভাষা ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার চেয়ে তাদের অধিকার রক্ষার দিকে বেশি মনযোগ দেওয়া উচিত।” গত দুই দশক ধরে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছেন নোবেল জয়ী সু চি। এর মধ্যে বেশির ভাগ সময় তিনি ছিলেন গৃহবন্দী। অবশেষে তার সংগ্রামের পথ ধরে গত বছর মার্চে সামরিক ছত্রছায়ায় বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে জান্তারা। এরপর এপ্রিলের উপনির্বাচনে সুচি’র ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি’ (এনএলডি) ৪৪ টি আসনের মধ্যে ৪৩ টি আসনে জয় লাভ করে। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭৩৪ঘ.