লন্ডন, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফোন হ্যাকিং কেলেঙ্কারিতে অভিযোগের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাবেক মুখপাত্র ও যোগাযোগ বিষয়ক পরিচালক অ্যান্ডি কোলসনসহ নিউজ ইন্টারন্যাশনালের সাবেক প্রধান নির্বাহী রেবেকা ব্র“কস।
তাদের বিরুদ্ধে ফোন হ্যাকিং সংশ্লিষ্ট ১৯ টি অভিযোগ দায়ের করা হচ্ছে।
ফোন হ্যাকিং কেলেঙ্কারির মুখে পড়ে বন্ধ হয়ে যাওয়া ট্যাবলয়েড সাপ্তাহিকী ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’ এর সাবেক সম্পাদক ছিলেন কোলসন।
ওই ট্যাবলয়েডের সাংবাদিকদের ফোন হ্যাকিংসহ দুর্নীতির অভিযোগ তদন্তকারী পুলিশ গত বছর ৮ জুলাই কোলসনকে গ্রেপ্তার করে। ফোনে আড়িপাতার ষড়যন্ত্র এবং দুর্নীতিতে জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়।
খুন হওয়া এক স্কুল বালিকা মিলি ডওলারের ফোন হ্যাকিংয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হবে তার বিরুদ্ধে।
রেবেকা ব্র“কসের বিরুদ্ধেও মিলি ডওলারসহ অন্যান্যদের ভয়েস মেইল চুরির তিনটি অভিযোগ আনা হবে। আর কোলসনের বিরুদ্ধে দায়ের করা হবে হবে ৪ টি অভিযোগ।
২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ডে’র সম্পাদক ছিলেন কোলসন। ২০০৭ সালে তিনি পদত্যাগ করেন।
ওই বছরই জানুয়ারিতে রাজপরিবারের লোকজনদের ভয়েসমেইল চুরির অভিযোগে জেলে গিয়েছিলেন নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাংবাদিক ক্লিভ গুডম্যানসহ গ্রেøন মুলক্যারি নামের আরো একজন। জানুয়ারিতে ৪ মাসের জেল হয় তাদের।
কোলসন সে সময় কেলেঙ্কারির পুরো দায় নিলেও সাংবাদিকদের ফোন হ্যাকিং সম্পর্কে কিছু জানতেন না বলে দাবি করেন।
২০০৭ সালেই কোলসনকে যোগাযোগ বিষয়ক পরিচালক হিসাবে নিয়োগ দেন ক্যামেরন। তাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে ক্যামেরন গার্ডিয়ান পত্রিকার সম্পাদকের সতর্কবাণীরও তোয়াক্কা করেননি।
গত বছর মে মাসে ব্রিটেনের সাধারণ নির্বাচনে কনজারভেটিভদের জয়ের পর ডাউনিং স্ট্রীটের বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হন কোলসন। জানুয়ারি পর্যন্ত ক্যামেরনের মুখপাত্র ছিলেন তিনি।
ওই সময় নিউজ অব দ্য ওয়ার্ল্ডের দুশ্চরিত্র কোনো সাংবাদিকই কেবল নয় বরং আরো কেউ ফোন হ্যাকিং এর সঙ্গে জড়িত--পুলিশী তদন্তে এ বিষয়টি পরিস্কার হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিদায় নিতে হয় কোলসনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৫ঘ.
bdnews24