২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় শরণার্থীর সংখ্যা বাড়ছে, পরিকল্পনা প্রয়োজন : ইইউ

দেশে গৃহযুদ্ধ পরিস্থিতির মুখে দেশ ছেড়ে পালানো সিরীয় শরণার্থির সংখ্যা এক লাখ ১৫ হাজারে পৌঁছেছে এবং শরণার্থির সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি মোকাবিলার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 06:53 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

নিকোশিয়া, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশে গৃহযুদ্ধ পরিস্থিতির মুখে দেশ ছেড়ে পালানো সিরীয় শরণার্থির সংখ্যা এক লাখ ১৫ হাজারে পৌঁছেছে এবং শরণার্থির সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি মোকাবিলার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা উচিত। সোমবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা এসব কথা বলেছেন। সাইপ্রাসে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কর্মকর্তাদের এক বৈঠকের পর ইইউ’র বিচার ও আভ্যন্তরীণ সম্পর্ক বিষয়ক কমিশনার সেকলিয়া ম্যালমাস্ত্রম বলেন, “সেখানকার পরিস্থিতি ভয়ানক, ঘন্টার মধ্যেই পরিবর্তিত হয়ে যাচ্ছে।” ম্যালমাস্ত্রম আরো জানান, জাতিসংঘের শরণার্থি বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর এক অনির্ধারিত আলোচনা থেকে তিনি জেনেছেন এক লাখ ১৫ হাজার সিরীয় ইতিমধ্যে তুর্কি, জর্দান, লেবানন ও ইরাকে পালিয়ে গেছে। সিরিয়া থেকে মাত্র ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত সাইপ্রাস বর্তমানে ইইউ’র সভাপতি। ইইউ’র অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মোকাবিলার পরিকল্পনা নিয়েছে। প্রায় ২ লাখ শরণার্থিকে পুনর্বাসনের উদ্যেগ নিয়েছে দেশটি। সাইপ্রাসের কর্মকর্তারা জানিয়েছেন, সহিংসতার কারণে যারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন শুধু তাদেরই পরিকল্পনার আওতায় নেওয়া হবে। সাধারণ সিরীয় উদ্বাস্তুরা এই পরিকল্পনায় আওতায় পড়বেন না বলে জোর দিয়ে জানিয়েছেন তারা। ইউএনএইচসিআর এর তথ্যানুযায়ী ম্যালমাস্ত্রম জানান, ৪২ হাজার সিরীয় পালিয়ে তুর্কিতে চলে গেছে, লেবানন ও জর্দানে গেছে ৩০ থেকে ৪০ হাজার শরণার্থী এবং ইরাকে গেছে ৮ হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/