২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলোরাডো সিনেমা হলে হামলা ‘অশুভ তৎপরতা’: ওবামা

যুক্তরাষ্ট্রের ডেনভারে কলোরাডোর সিনেমা হলে গত সপ্তাহে বন্দুকধারীর হামলায় ১২ জন নিহতের ঘটনাটিকে ‘অশুভ তৎপরতা’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ওয়াশিংটন, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ডেনভারে কলোরাডোর সিনেমা হলে গত সপ্তাহে বন্দুকধারীর হামলায় ১২ জন নিহতের ঘটনাটিকে ‘অশুভ তৎপরতা’ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। হামলার শিকার হওয়াদের পরিবারের সদস্যদের দেখতে অরোরা পরিদর্শনকালে ওবামা একথা বলেন। তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ওবামা সাংবাদিকদের বলেন, তিনি প্রেসিডেন্ট হিসাবে নয় বরং একজন বাবা এবং স্বামীর মতো মানবিক সহানুভূতিবোধ থেকেই সেখানে গেছেন। তিনি আরো বলেন, “এ অশুভ তৎপরতা ঘটানো দুস্কৃতকারী বিগত দিনগুলোতে সবার মনোযোগ কাড়তে সক্ষম হলেও পরিশেষে বিচারের জাঁতাকলে পড়ে তা আর ধোপে টিকবে না। যারা তার মর্মান্তিক হামলার শিকার হয়েছে স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে তারাই।” হামলার শিকার প্রতিটি পরিবারের সদস্য এবং হাসপাতালে আহতদের প্রত্যেকের সঙ্গে একের পর এক দেখা করেন ওবামা। টিভি ক্যামেরার সামনে তিনি হামলার শিকার এবং বেঁচে যাওয়ারদের জীবন নিয়ে কথা বলেন। এসময় তিনি হামলাকারীর নামও উচ্চারণ করেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৫ঘ.