২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়ে হত্যাকাণ্ডের এক বছর

নরওয়ের রাজধানী অসলো ও উটোইয়া দ্বীপে বন্দুক ও বোমা হামলায় ৭৭ জন নিহত ও ২৪২ জন আহত হওয়ার ঘটনার এক বছর পূর্তিতে রাষ্ট্রীয় শোক পালন করেছে নরওয়েবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 03:57 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

অসলো, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়ের রাজধানী অসলো ও উটোইয়া দ্বীপে বন্দুক ও বোমা হামলায় ৭৭ জন নিহত ও ২৪২ জন আহত হওয়ার ঘটনার এক বছর পূর্তিতে রাষ্ট্রীয় শোক পালন করেছে নরওয়েবাসী। প্রধানমন্ত্রী জেনস স্টলটেনবার্গ অসলোর ঘটনাস্থলে পুষ্পস্তবক দিয়ে উটোইয়ায় যান। সেখানে তিনি নিহতদের আত্মীয় স্বজনসহ হাজার হাজার শোকাহত মানুষে সঙ্গে যোগ দেন। হামলাকারী এন্ডার্স বেরিং ব্রেইভিক বিচারাধীন রয়েছেন। স্টলটেনবার্গ বলেছেন, “হত্যাকারীর পরাজয় হয়েছে, জয়ী হয়েছে জনগণ।” সামার ক্যাম্পের অংশ হিসাবে উটোইয়া দ্বীপে অবস্থানকালে লেবার পার্টির তরুণ কর্মীরাই সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের শিকার হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৩ঘ.