লন্ডন, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যের মিডিয়া মুঘল রুপার্ট মার্ডক একাধারে তার বিভিন্ন কোম্পানির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন।
৮১ বছর বয়স্ক রুপার্ট নিউজ ইন্টারন্যাশনাল, নিউজ করপোরেশন, এনআই গ্র“প লিমিটেড, নিউজ কর্পোরেশন ইনভেস্টমেন্ট এন্ড টাইমস নিউজপেপার এর পরিচালকদের পদ থেকে শুক্রবার পদত্যাগ করেন।
নিউজ কর্পোরেশনকে প্রকাশনা, বিনোদোন ও টিভি এই দুই গ্র“পে ভাগ করার সিদ্ধান্ত নেওয়ার পর রুপার্ট এ সিদ্ধান্ত জানালেন।
তিনি দু’টো বিভাগেরই চেয়ারম্যান হবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তিনি কেবল বিনোদোন এবং টিভি গ্র“পেরই প্রধান নির্বাহী ছিলেন।
ফোন হ্যাকিং কেলেঙ্কারির ঘটনায় শোরগোলের মুখে দীর্ঘদিনের পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড বন্ধ হয়ে যাওয়ার পর পার্লামেন্টারি কমিটিতে রুপার্ট মার্ডক ও তার ছেলে জেমস মার্ডক জেরার মুখে পড়েন।
পরর্র্বতীতে রুপার্ট মার্ডককে কোম্পানি চালানোর অযোগ্য ঘোষণা করে প্রভাবশালী পার্লামেন্টারি কমিটি।
এ পরিস্থিতিতে নিউজ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জেমস মার্ডক এ পদে ইস্তফা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান।
গত সপ্তাহেও মার্ডক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে অনেকগুলো কোম্পানির ছোট বড় বিভিন্ন বোর্ডের সদস্যপদ থেকে পদত্যাগ করেন।
আর এখন একাধারে বহু কোম্পানির এবং পত্রিকার পরিচালনা বোর্ড থেকে রুপার্ট মার্ডকের পদত্যাগ করার খবর জানালেন নিউজ ইন্টারন্যাশনালের প্রধান টম মকরিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৮ঘ.
bdnews24