২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার আলেপ্পোতে ব্যাপক সংঘর্ষ

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে শনিবার নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 03:07 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

আলেপ্পো, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে শনিবার নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। মূলত আলেপ্পোর সালাহ আল-দিন এলাকায় সংঘর্ষ হলেও সাখুর ও হায়দারিয়া এলাকায়ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। সিরিয়ায় জাতিসংঘ পর্যবেক্ষক মিশনের কার্যক্রম ৩০ দিন বাড়াতে নিরাপত্তা পরিষদে ভোট অনুষ্ঠিত হওয়ার পরদিন এ সংঘর্ষ হলো বলে জানিয়েছে বিবিসি। তবে ২০১১ সালের মার্চে শুরু হওয়া আসাদ বিরোধী গণঅভ্যুত্থানের পর থেকে অন্যান্য শহরের মত আলেপ্পোতে নিয়মিত সহিংস সংঘর্ষ হয়নি। জাতিসংঘের হিসাবমতে, গত ১৬ মাস ধরে চলা সিরিয়ার সহিংসতায় ১৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে সিরিয়ায় হতাহতের বিষয়ে বিদ্রোহী ও সরকারের দেওয়া তথ্য নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হচ্ছেনা। কারণ আসাদ বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সেদেশে বিদেশি গণমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২১০০ ঘ.