২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রগতি ছাড়াই শেষ হল পুতিন-আনানের বৈঠক

সিরিয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত নতুন এক নিষেধাজ্ঞা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন ও জাতিসংঘের প্রতিনিধি কফি আনান মঙ্গলবার আলোচনায় বসলেও কোনো ধরনের অগ্রগতি ছাড়াই তা শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 07:20 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

মস্কো, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত নতুন এক নিষেধাজ্ঞা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিন ও জাতিসংঘের প্রতিনিধি কফি আনান মঙ্গলবার আলোচনায় বসলেও কোনো ধরনের অগ্রগতি ছাড়াই তা শেষ হয়েছে। সিরিয়ার জাতিসংঘ পর্যবেক্ষক মিশনের মেয়াদ শেষের আদেশকে প্রতিহত করতে বুধবার খসড়া এক প্রস্তাবে ভোট দেবে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ। এ নিয়েই আলোচনা হয় পুতিন ও আনানের মধ্যে। বৈঠকের পর আনান বলেন, “আশা করছি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের খসড়া এ প্রস্তাবের বিষয়ে আমাদের আলোচনা অব্যাহত াকবে এবং সংকটপূর্ণ এ বিষয়ে সবাই একত্রে এগোনোর প খুঁজে পাব।” বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরোভ বলেন, “নিরাপত্তা পরিষদের এ বিষয়ে কোনো ধরনের চুক্তিতে আসতে না পারার ক্ষেত্রে কোনো কারণ দেখছিনা আমি।” মস্কো জানায়, আসাদকে সমর্থন না করলেও আসাদকে পদত্যাগে বাধ্য করতে শর্তসাপেক্ষে কোনো ধরনের চুক্তিতে রাজি নয় তারা। সিরিয়ায় ১৬ মাস আগে সরকারবিরোধী আন্দোলনের শুরু থেকেই দেশটির প্রধান সমর্থক মস্কো সেখানে আন্তর্জাতিক হস্তক্ষেপে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণের বিরোধিতা করে আসছে। এমন কি সিরিয়ার সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘ দু’বার পদক্ষেপ গ্রহণ করতে চাইলে তাতে ভেটো দিয়েছে রাশিয়া। গত মাসে জেনেভায় অনুষ্ঠিত এক বৈঠকে সিরিয়ায় পরিবর্তনশীল সরকার গঠনের প্রয়োজনীয়তায় সম্মত হয় রাশিয়া ও নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানে সক্ষম অপর চার সদস্য দেশ। তবে পরে যখন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন আসাদকে পদত্যাগে বাধ্য করার বিষয়ে সম্মত হয় তখন তা সমর্থন করেনি রাশিয়া ও চীন। এদিকে মঙ্গলবারও সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩১৭ ঘ.