ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ ফরাসি সেনাকে হত্যার দায়ে এক আফগান সেনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে একটি সেনা আদালত। চলতি বছরের জানুয়ারিতে ওই সেনার এলোপাতাড়ি গুলিতে ফরাসি সেনদের মৃত্যু হয়।
এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
কাপিসা প্রদেশের এক প্রত্যন্ত অঞ্চলে যৌথ অভিযান চলাকালে আবদুল সবুর নামে ওই আফগান সেনা ফরাসি সেনাদের ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই চার সেনা নিহত ও অনেক সেনা আহত হয়। পরবর্তী সময়ে আহত এক সেনা মারা যায়।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল ফ্রান্স সরকার।
সা¤প্রতিক সময়ে আফগান সেনাদের হাতে বিদেশি সহকর্মী সেনাদের নিহতের ঘটনা বেড়েছে। শুধু চলতি বছরেই এ পর্যন্ত ২০ জনেরও অধিক ন্যাটো সেনা তাদের আফগান সহকর্মীদের গুলিতে নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৩৮ ঘ.
bdnews24