২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলের কারাগারে গাজার দর্শণার্থীরা

গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম ইসরায়েলের কারাগারে বন্দি আত্মীয়দের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে গাজার ফিলিস্তিনিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 02:43 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

গাজা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম ইসরায়েলের কারাগারে বন্দি আত্মীয়দের সঙ্গে দেখা করার অনুমতি পেয়েছে গাজার ফিলিস্তিনিরা। গাজা থেকে ৪০ জনের একটি দল সোমবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রামন কারগারে আটক বন্দিদের দেখতে যায়। ফিলিস্তিনি বন্দিদের আমরণ অনশন ভাঙতে তাদের সঙ্গে মে মাসে করা চুক্তির অংশ হিসাবে কারাগারে বন্দিদের পরিবারের সদস্যদের সেখানে যাওয়ার অনুমতি দিতে রাজি হয় ইসরায়েল। গাজা থেকে ইসরায়েলের জেলে আটক ২৪ জন বন্দি সোমবার তাদের আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করেছে। সাক্ষাতের জন্য ২ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল বলে জানান ইসরায়েলি কারা মুখপাত্র সিভান ওয়েইজম্যান। ২০০৭ সালে ফিলিস্তিনি গেরিলা দল হামাস গাজার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে ইসরায়েলের কারাগারে আটক গাজার বন্দিদের সঙ্গে তাদের পরিবার-পরিজনদের দেখা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪১ঘ.