টোকিয়ো, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
জাপানের দক্ষিণাঞ্চলীয় কাইশু দ্বীপে বন্যায় আটকে পড়া অগণিত মানুষকে বিমানযোগে ত্রাণ সরবরাহ করছে সেনারা।
ওদিকে, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিখোঁজদের খুঁজছে উদ্ধারকর্মীরা।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, সবচেয়ে বেশি বন্যাকবলিত কোমামত এলাকায় মারা গেছে ২১ জন। কাছাকাছি আরো দুটি এলাকায় নিহত হয়েছে ৫ জন।
লাখ লাখ মানুষ এ বন্যায় দুর্ভোগ পোহাচ্ছে। এদের অনেকেই আশ্রয় কেন্দ্রে রয়েছে। প্রবল বৃষ্টির কারণে বন্যার কবলে পড়েছে জাপানের কিয়োটো।
টেলিভিশনের ভিডিওচিত্রে দেখা গেছে, কাইশু দ্বীপের নদীগুলো উপচে পড়ায় বাড়ি-ঘর ও রাস্তা দিয়ে ঘোলা পানি বয়ে যাচ্ছে।
দেশটির ফুকুওকা, সাগা, কুমামোতো ও ওইতা এলাকার প্রায় ২ লাখ ৫০ হাজার লোককে তাদের বাড়ি-ঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুধু ফুকুওকা এলাকায়ই ৬৫ হাজার বাড়ির প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষ এ নির্দেশের আওতায় পড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০০ঘ
bdnews24