বার্লিন, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইউরোজোনে ঋণসঙ্কট আগামী দু’বছরেও কাটবে না। রোববার একথা বলেছেন ‘ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক’ (ইআইবি) প্রধান ওয়ের্নার হোয়ার।
ঋণসঙ্কটের কারণে ইউরোজোনের সদস্য রাষ্ট্রগুলোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের মধ্যেও যে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা দীর্ঘস্থায়ী হবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন ওয়ের্নার।
জার্মান সাপ্তাহিকী ‘ফোকাস ম্যাগাজিন’ এ ওয়ের্নার বলেন, এ সঙ্কট মামুলি ২/১ বছরের ব্যাপার নয়। তবে সঙ্কট সামাল দিতে রাজনৈতিক উদ্যোগ আগামী ২/৩ বছরে গতি পাওয়ার আশা আছে।
কিন্তু তাই বলে ইআইবি কে ইউরোজোন সঙ্কট অবসানের হাতিয়ার হিসাবে ভাবাটা রাজনীতিবিদদের জন্য ঠিক হবে না বলেও সতর্ক করে দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৭ঘ
bdnews24