২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বাস দুর্ঘটনায় নিহত ৩৫

নেপালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী সেচনালায় পড়ে কমপক্ষে ৩৫ যাত্রী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

কাঠমান্ডু, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী সেচনালায় পড়ে কমপক্ষে ৩৫ যাত্রী নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই ভারত থেকে নেপালে যাওয়া তীর্থযাত্রী। রোববার দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। রাজধানী কাঠমান্ডুর ১’শ কিলোমিটার দক্ষিণপশ্চিমে হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান ত্রিবেনি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা রাম দত্ত যোশি জানান, ত্রিবেনির কাছে তীর্থযাত্রী ভরা বাসটি রাস্তার পাশের পানিপূর্ণ নালায় পড়ে যায়। ঘটনাস্থল থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০৬ঘ.