২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বছরের ছেলের ‘গুলিতে’ বাবা নিহত!

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে তিন বছরের ছেলের গুলিতে বাবা নিহত হয়েছেন। শিশুটি খেলার সময় গুলিভর্তি একটি পিস্তল খুঁজে পেলে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 08:58 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ইন্ডিয়ানা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে তিন বছরের ছেলের গুলিতে বাবা নিহত হয়েছেন। শিশুটি খেলার সময় গুলিভর্তি একটি পিস্তল খুঁজে পেলে এ দুর্ঘটনা ঘটে। হতভাগ্য ওই বাবার নাম মিচেল পেলেস (৩৩)। শুক্রবার রাতে ইন্ডিয়ানার দক্ষিণাঞ্চলীয় শহর সালেমে নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। শনিবার পুলিশ জানায়, পেলেস তার দুই সন্তানকে নিয়ে টেলিভিশন দেখছিলেন। এ সময় তার তিন বছর বয়সী ছেলেটি একটি গুলিভর্তি পিস্তল পেয়ে তা নিয়ে নাড়াচাড়ার সময় একটি গুলি বের হয়ে পেলেসের গায়ে লাগে। এক বিবৃতিতে ইন্ডিয়ানার পুলিশ জানায়, “দুর্ঘটনাবশত শিশুটি একটি গুলি ছুড়ে, এতে সঙ্গে সঙ্গেই পেলেস মারা যান।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৪৫২ ঘ.