২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়া বিপ্লবের নায়কের মা গ্রেপ্তার

তিউনিসিয়া গণঅভ্যুত্থানের নায়ক মোহাম্মদ বোয়াজিজির মাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের এক কর্মকর্তারা সঙ্গে বিতণ্ডায় জড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 04:12 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

তিউনিস, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়া গণঅভ্যুত্থানের নায়ক মোহাম্মদ বোয়াজিজির মাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের এক কর্মকর্তারা সঙ্গে বিতণ্ডায় জড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। শুক্রবার মোহাম্মেদ বোয়াজিজির ভাই সালেম বোয়াজিজি বলেন, আদালতের এক কর্মকর্তা তার মাকে অপদস্ত করলে তার মাও তার পাল্টা জবাব দেন। এর পরিপ্রেক্ষিতে সিদি বওজিদ শহরের আদালতের কর্মকর্তাকে আক্রমণ করার কথিত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বোয়াজিজি বলেন, কিছু তথ্যের জন্য তার মা আবেদন জানালে ওই কর্মকর্তা তার কাজ করে দিতে অস্বীকৃতি জানান, অপমান করে তাড়িয়ে দেন এবং মুখের ওপর দরজা বন্ধ করে দেন। তিনি আরো বলেন, “এটি একজন শহীদ মাতাকে অপমান।” তিনি তার মায়ের দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানান। এ ব্যাপারে দেশটির আইন মন্ত্রণালয়ের কোনো মন্তব্য জানা যায় নি। ২০১০ সালের ৭ ডিসেম্বর এক নারী পুলিশ ফেরিওয়ালা মোহাম্মেদ বোয়াজিজির মালপত্র বাজেয়াপ্ত করলে রাগে ক্ষোভে ওই ঘটনার প্রতিবাদে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন। ওই মাসেই তিনি মারা যান। তার এই আত্মাহুতি দেশব্যাপী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ উস্কে দেয়। তীব্র আন্দোলনের মুখে দেশটির স্বৈরশাসক জাইন আল আবেদিন বেন আলি ২০১১ সালের ১৪ জানুয়ারি দেশ ছেড়ে পালিয়ে যান। তিউনিসিয়া অভ্যুত্থানে বেন আলির পতনের পর আরব বিশ্বের অন্যান্য দেশেও গণঅভ্যুত্থানকে উস্কে দেয়। ফলে একে একে মিশর, লিবিয়া ও ইয়েমেনে স্বৈরশাসকদের পতন ঘটে। তিউনিসিয়া বিপ্লবে আত্মদানকারীদের পরিবার অভিযোগ করেছে, সরকারের পক্ষ থেকে তাদের তেমন কোনো সহায়তা দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০০০ ঘ.