২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্কর কাছাকাছি গোলা হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কর নিকটবর্তী একটি জেলায় বৃহস্পতিবার গোলা হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 09:08 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

বৈরুত, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কর নিকটবর্তী একটি জেলায় বৃহস্পতিবার গোলা হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। বিদ্রোহীরা জানিয়েছে, প্রায় দেড় বছর ধরে চলমান আসাদবিরোদী আন্দোলন দমনে এই প্রথমবার ওই অঞ্চলে গোলা হামলা চালানো হলো। দামেস্কর পার্শ্ববর্তী কাফার সোউস-এ রাজধানীর সঙ্গে সম্পৃক্ত দক্ষিণের মহাসড়কের কাছেই এই হামলা চালানো হয়। সরকারি বাহিনীর অনুমান, ওখানে বিদ্রোহীরা লুকিয়ে থাকতে পারে। বিদ্রোহী হাজেম আল আকদ স্কাইপের মাধ্যমে রয়টার্সকে বলেন, “এই এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে। দ্রুত তারা এলাকা থেকে সরে যাচ্ছে। আমি যে এলাকায় রয়েছি সেখান থেকে প্রায় ২শ’ মানুষ সরে গেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০০ ঘ.