ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ সন্তানের সবাই মেয়ে হওয়ায় এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভির এক খবরে বলা হয়, ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বেরিলিতে এ ঘটনা ঘটেছে।
ছেলে সন্তান জন্ম দিতে ব্যর্থতার অভিযোগ এনে মঙ্গলবার রাতে ওই ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেন বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, গত কয়েক বছর ধরেই স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে আসছিলেন ওই নারী।
এই দম্পতির পাঁচ মেয়ে রয়েছে যাদের বয়স তিন থেকে ১৩ বছরের মধ্যে।
স্ত্রী হত্যার পর থেকে ওই ব্যক্তি পলাতক রয়েছেন।
মার মৃত্যুর পর থেকে পাঁচ মেয়ে তাদের মামার কাছে রয়েছে বলে এনডিটিভি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮২৬ ঘ.
bdnews24