দামেস্ক, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনান সোমবার জানিয়েছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে তার ‘খুবই খোলামেলা ও গঠনমূলক’ আলোচনা হয়েছে ।
আলোচনায় সহিংসতা বন্ধে তারা “একটি উপায় নির্ধারণে একমত” হয়েছেন এবং এ বিষয়টি বিদ্রোহী পক্ষকে জানাতে তাদের সঙ্গে কথা বলবেন বলে সাংবাদিকদের জানান আনান।
বৈঠকে আনান আবারো এপ্রিলে তার প্রস্তাবিত শান্তি পরিকল্পনার মূল দফা সহিংসতার অবসান ঘটানো এবং রাজনৈতিক সংলাপ শুরুর গুরুত্বের ওপর জোর দেন।
ওদিকে, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জিহাদ মাকদিসিও এক টুইটার বার্তায় বলেন, “দুটি বৈঠকেই আমরা আনানকে তার ৬ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্র“তি পূরণের ব্যাপারে পুনরায় আশ্বস্ত করেছি এবং আশা করছি অন্য পক্ষও একইভাবে এ ব্যাপারে প্রতিশ্র“তিবদ্ধ হবে।”
আসাদের সঙ্গে বৈঠকের পর সিরিয়ার রাজধানীতে আনান সাংবাদিকদের বলেন, “আমরা সহিংসতা অবসানের প্রয়োজনীয়তা নিয়ে এবং সহিংসতা বন্ধের উপায় নিয়ে আলোচনা করেছি।”
আলোচনায় প্রাধান্য পেয়েছে শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি, বলেন মাকদিসি।
তিনি আরো বলেন, সিরিয়া অ্যাকশন গ্র“পের জেনেভা বৈঠককে জাতীয় সংলাপ শুরু করা এবং সঙ্কটের রাজনৈতিক সমাধানের পরিবেশ তৈরির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচনা করেছেন আসাদ-আনান দু’জনই।
সিরিয়ায় এ বৈঠক শেষেই আনানের ইরানে যাওয়ার কথা রয়েছে। সেখানে সিরিয়া অ্যাকশন গ্র“পের বৈঠকের ফল সম্পর্কে ব্রিফিং দেবেন তিনি। যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে ইরান ওই বৈঠকে আমন্ত্রিত হয়নি।
সিরিয়া বিষয়ক অ্যাকশন গ্র“প বিবাদমান সব পক্ষকেই সশস্ত্র সহিংসতা পরিহারে প্রতিশ্র“তিবদ্ধ হওয়ার পাশাপাশি অবিলম্বে আনানের উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এছাড়াও, সরকার ও বিরোধীপক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে একটি উত্তরণশীল সরকার গড়ারও আহ্বান জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০০ঘ.
bdnews24