২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বন্যায় দেড়শ’ মানুষের মৃত্যুর কৈফিয়ত চান পুতিন

রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৫০ জনের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 06:49 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

মস্কো, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৫০ জনের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ বন্যায় প্রাণহানির খবর জানানোর পরপরই পুতিন কৃষ্ণসাগরের তীরের বন্যাকবলিত অঞ্চলটি পরিদর্শন করেন। মানুষের মৃত্যু ঠেকাতে সেখানে কর্তৃপক্ষ যথেষ্ট ব্যবস্থা নিয়েছিল কিনা এবং দুর্যোগ সম্পর্কে মানুষকে ভালভাবে সতর্কসংকেত দেওয়া হয়েছিল কিনা পুতিন তা জানতে চান। আর সে কারণেই তিনি ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। অনকেই স্থানীয় জলাধারের স্লুইস গেট খুলে দেওয়ার কারণে বন্যার ভয়াবহতার অভিযোগ করেছেন। কোনোরকম অবহেলার কারণে এত মানুষের মৃত্যু ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই আলাদাভাবে একটি অপরাধ তদন্ত চলছে। “তদন্তের আওতায় কর্তৃপক্ষের সব কার্যক্রমই খতিয়ে দেখবে কমিটি” পুতিনের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে ইতার-তাস বার্তা সংস্থা। গড়ে দুই মাসে যে পরিমাণ বৃষ্টি হয়, শুক্রবার রাতে কয়েক ঘন্টার মধ্যে সমপরিমাণ বৃষ্টিপাতের পর আকস্মিক এ বন্যার সৃষ্টি হয়। এক মাস ধরে এলাকটিতে বৃষ্টিপাত চলছিল বলে জানা গেছে। নিহতদের অধিকাংশই বয়স্ক ব্যক্তি, তারা ঘুমন্ত অবস্থাতেই পানিতে ডুবে মারা গেছে। হঠাৎ চলে আসা বন্যার পানি েেক রক্ষা পেতে সাধারণ মানুষসহ পুলিশ সদস্যরাও আত্মক্ষার্ েগাছে ও ছাদে আশ্রয় নেয়। কোনো রকম আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ বন্যার কবলে পড়ে স্থানীয় অধিবাসীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে। বন্যা ও ভূমিধসে কৃষ্ণসাগরের পর্যটন নগরী ক্রিমস্কেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া উপকূলীয় শহর গেলেন্ডঝিক এবং নোভোরোস্সিকও আক্রান্ত হয়েছে । আকস্মিক এ বন্যায় কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন মানুষজন জরুরি ব্যবস্থাপনা বিভাগের ত্রাণ শিবিরের তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কৃষ্ণসাগরের নোভোরোস্সিক সমুদ্র বন্দরের কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত বন্দরটির স্বাভাবিক কার্যক্রম রোববার আবার শুরু হতে পারে। নোভোরোস্সিক রশিয়ার অন্যতম প্রধান সমুদ্র বন্দর। সর্ববৃহৎ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ ও গম রপ্তানিতে দ্বিতীয় রাশিয়ার এ বন্দর দিয়েই অধিকাংশ পণ্য আমদানী-রপ্তানী করা হয়। আবহাওয়া কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে চলা বৃষ্টিপাত সোমবার কমে আসতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/২০৪২ ঘ.