২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া থেকে লেবাননে গোলা হামলা, নিহত ৫

শনিবার সিরিয়ার সীমান্তবর্তী লেবাননের ওয়াদি খালেদ এলাকায় সিরিয়ান গোলার আঘাতে লেবাননের ৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 02:41 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ওয়াদি খালেদ, লেবানন, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শনিবার সিরিয়ার সীমান্তবর্তী লেবাননের ওয়াদি খালেদ এলাকায় সিরিয়ান গোলার আঘাতে লেবাননের ৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ার বিদ্রোহীরা সীমান্ত পেরিয়ে লেবাননে প্রবেশের পর এ হামলা হয় বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা। তারা জানিয়েছেন, স্থানীয় সময় বেলা ২ টার দিকে সীমান্ত হতে ৫ থেকে ২০ কিলোমিটারের মধ্যে বেশ কয়েকটি মর্টার বোমা আঘাত হানে। সীমান্তের কাছাকাছি গোলাগুলির শব্দ শোনার কথাও জানিয়েছেন তারা। সিরিয়ার ব্রিদোহীরা লেবাননের উত্তরাঞ্চলকে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে। ওই এলাকায় সিরিয়ার শরণার্থীরাও রয়েছে। স¤প্রতি ওই এলাকায় লেবাননে অবস্থানরত সশস্ত্র সিরিয়ান বিদ্রোহী ও সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ফলে সিরিয়ার সংঘর্ষ আশেপাশের দেশগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/২০৩৫ ঘ.