২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় বন্যায় ৯৯ জনের মৃত্যু

রাতভর মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে অন্তত ৯৯ জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 08:51 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

মস্কো, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাতভর মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলে অন্তত ৯৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার কর্মকর্তারা জানান, বন্যায় কৃষ্ণসাগরের পর্যটন নগরী ক্রিমস্কেই ৮৮ জনের মৃত্যু হয়েছে। উপকূলীয় আরেক শহর গেলেন্ডঝিকে নয় জন এবং নোভোরোস্সিকে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের অনেকেই সাগরে ভেসে যান। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের। ঘুমন্ত অবস্থায় বন্যার পানিতে ডুবে অনেকের মৃত্যু হয়। কোনো রকম আগাম সতর্কতা ছাড়াই এই বন্যার সৃষ্টি হয় বলে স্থানীয় অধিবাসীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। জানা গেছে, নোভোরোস্সিক সমুদ্র বন্দরে কৃষ্ণসাগর থেকে আসা অপরিশোধিত তেলের চালানগুলোও এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/২২১৮ ঘ.