ওয়াশিংটন, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের ৫৬ শতাংশ এলাকা খরার কবলে পড়েছে এবং ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদেেন ক এ ত্য বেরিয়ে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নি¤œাঞ্চলীয় ৪৮ টি অঙ্গরাজ্যের অর্ধেকের বেশি অঞ্চলে খরা পরিস্থিতি চরম মাত্রায় পৌঁছেছে। গত এক যুগের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ খরা।
এর আগে ভয়াবহ খরা দেখা দিয়েছিল ২০০৩ সালে। সে সময় নি¤œাঞ্চলীয় ৪৮ টি রাজ্যের ৫৪ দশমিক ৭৯ শতাংশ খরার কবলে পড়েছিল।
নেব্রাসকা-লিনকন বিশ্ববিদ্যালয়ের জাতীয় খরা নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক মাইকেল হেস বলেছেন, “জাতীয় স্কেল অনুযায়ী আমরা খরতাপ ও শুষ্কতার শিকার হচ্ছি।”
যুক্তরাষ্ট্রে খরাকে অস্বাভাবিক শুষ্কতা, সাধারণ খরা, মারাত্মক খরা, চরম খরা ও ব্যাতিক্রমী খরা এই পাঁচ ভাগে ভাগ করা হয়।
বিডিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৫ঘ.
bdnews24