২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বাধিক আয়ের অভিনেতা টম ক্রুজ

হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা টুম ক্রুজ। টাইটানিক সিনেমার বদৌলতে খ্যাতির শীর্ষে উঠে আসা লিওনার্দো ডি ক্যাপ্রিওকে পেছনে ফেলে ৫০ বছর বয়সী ক্রুজ স্থানটি দখল করে নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 04:47 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

নিউ ইয়র্ক, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা টুম ক্রুজ। টাইটানিক সিনেমার বদৌলতে খ্যাতির শীর্ষে উঠে আসা লিওনার্দো ডি ক্যাপ্রিওকে পেছনে ফেলে ৫০ বছর বয়সী ক্রুজ স্থানটি দখল করে নেন। যুক্তরাজ্যের ম্যাগাজির ফোর্বসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া শত অভিনয় শিল্পীর তালিকায় শীর্ষে আসা টম ক্রুজ গত একবছরে ৭ কোটি ৫০ লাখ ডলার উপার্জন করেছেন। মঙ্গলবার ফোর্বস এই তালিকা প্রকাশ করে। সম্প্রতি কেটি হোমসের সঙ্গে ৬ বছরের সংসার জীবনের ইতি টেনে আলোচনায় থাকা ক্রুজ ত্রা ব্যবসাসফল বিখ্যাত ‘মিশন ইম্পসিবল’ সিনেমার বদৌলতে শীর্ষ স্থানে চলে এসেছেন। ফোর্বস জরিপে উল্লেখ করা হয়, ক্রুজের পরেই রয়েছেন আগের বছরের শীর্ষ আয়ের অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। জরিপে বলা হয়, গত ডিসেম্বরে ক্রুজ অভিনীত চলচ্চিত্র ‘মিশন ইম্পসিবল- ঘোস্ট প্রটোকল’ সারা বিশ্বে ৭০ কোটি ডলারের ব্যবসা করে। গত বছর ফোর্বসের জরিপে যৌথভাবে শীর্ষ স্থানে ছিলেন ডি ক্যাপ্রিও এবং অ্যাডাম স্যান্ডলার। দু’জনের প্রত্যেকের আয় ছিল ৩ কোটি ৭০ লাখ ডলার। এ বছর তৃতীয় হয়েছেন স্যান্ডলার। ‘দ্য রক’ খ্যাত সাবেক রেসলার ডোয়াইন চলে এসেছেন চতুর্থ স্থানে। তালিকার পঞ্চম স্থান দখল করেছেন কৌতুক অভিনেতা বেন স্টিলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/সিআর/১০৪৩ ঘ.